
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা খেলার মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ আড়াআড়িভাবে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন-এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আপ্তাব উদ্দিন, শাহাদাত হোসেন, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, যুবলীগ নেতা খালিছ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন মিয়া, ব্যবসায়ী টুনু মিয়া, জুবেল মিয়া, ফুটবলার পারভেজ মিয়া, ইমরান মিয়া, এমদাদ হোসেন, ক্রিকেটার আং রহমান, এমদাদুর রহমান, আব্দুর রাহীম, আয়াছ আলী, পারভেজ মিয়া, হৃদয় আহমদ, হাসান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রহমতপুর উচ্চ বিদ্যালয় ও রহমতপুর প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি দুটি প্রতিষ্ঠান। এ দুই প্রতিষ্ঠানের মধ্যখানে একটি খেলার মাঠ রয়েছে। এলাকার একটিমাত্র মাঠ হওয়ায় স্বাধীনতার পর থেকে স্থানীয়রা এখানে খেলাধুলা করে আসছে। পাশাপাশি বড় বড় রাষ্ট্রীয় ও সামাজিক সভা-সমাবেশ এ মাঠেই হয়ে থাকে। কিন্তু গত প্রায় ২০ দিন আগে রহমতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে হঠাৎ করে মাঠের মধ্যখানে আড়াআড়ি দেয়াল নির্মাণকাজ শুরু করে। স্থানীয়দের বাধা অগ্রাহ্য করেই নির্মাণকাজ অব্যাহত থাকে। এ বিষয়ে গত ২৩ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দেওয়া হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে রাতের আঁধারেও চলছে দেয়াল নির্মাণকাজ।
বক্তারা অবিলম্বে দেয়াল নির্মাণকাজ বন্ধ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
২ ঘণ্টা আগে