
জরা-জীর্ণতাকে পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাদ্যের তালে তালে এগিয়ে চলেন শিক্ষার্থীরা, হাতে হাতে ছিল বাহারি মুখোশ, চরকি, টেপাপুতুল আর পাখির শিল্পকাঠামো।
পরে শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘প্রত্যেক জাতির সাংস্কৃতিক জীবনে নানা ধরনের উৎসব পালিত হয়, আমরাও নানা উৎসব পালন করে থাকি। বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। সকল ধর্ম ও বর্ণের মানুষের সর্বজনীন উৎসব। আমাদের প্রাণের মিলনমেলা বৈশাখী উৎসব। বৈশাখী মেলা ও উৎসব বাঙালির নিজস্ব সম্পদ।’
নববর্ষের ইতিহাস উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলা বর্ষপঞ্জি প্রচলিত হওয়ার পর নববর্ষ পালন শুরু হয়েছে। ৯৬৩ হিজরি ১৫৫৬ খ্রিষ্টাব্দে বাদশা আকবর সিংহাসনে বসার হিজরি বছরকে গণনায় নিয়ে যে ফসলি হিজরি প্রবর্তন করা হয়, তাই কালক্রমে বাংলার সনে রূপান্তরিত হয়। পয়লা বৈশাখ পুরোনো আবর্জনা দূর করে নতুন জীবনকে আহ্বান করে।’
আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চের পাশে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ২৬টি স্টল বসানো হয়েছে। দুপুরে গাহি সাম্যের গান মঞ্চে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একই মঞ্চে সন্ধ্যার পর শুরু হয় বৈশাখের গান, লোকগান ও লোকনৃত্য। সবশেষে রাতে কিচ্ছাপালার মধ্য দিয়ে শেষ হয় বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠানমালা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ও উদ্যাপন কমিটির সদস্যসচিব নগরবাসী বর্মনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে চৈত্রসংক্রান্তি ১৪৩১ উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি ও সন্ধ্যার পর ফানুস উড়ানো উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বোন কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রদত্ত অর্থকে কেবল ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, বরং তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার এবং ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে
৮ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ১টি ককটেল উদ্ধার করেছে বলে জানিয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে এ ছিনতাইয়ের শিকার হয়। গত রোববার সকালে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ বলছে, আমরা কাজ করছি। খুব দ্রুতই জড়িতদের
২১ মিনিট আগে