জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে রাত সাড়ে ১০টায় অভিযুক্ত চাঁন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত হাবিলের বাবা রাতেই সদর থানায় মামলা করেন।
নিহত হাবিল পেশায় রংমিস্ত্রি। তিনি শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় মেথরপট্টিতে মদ খেতে যান দুজন। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়েচাঁন মিয়ার মা-বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হাবিল । এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শহিদুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাতনামা এক রোগী আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ওনার জীবিত থাকার লক্ষণগুলো পালস, ব্লাডপ্রেসার কিছুই নেই। পরে ইসিজি করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, সন্ধ্যায় হাবিলের এক সহকর্মী রংমিস্ত্রি চাঁন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়ার মাকে গালাগালি করে হাবিল। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে হাবিলের মৃত্যু হয়। চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩১ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে