
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং-তুলি হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। কেউ প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন, কেউবা সেই রং দিয়ে রাঙিয়ে তুলছে ক্যাম্পাসের আঙিনা। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি করা হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস।
আগামীকাল মঙ্গলবার বসন্ত বরণকে কেন্দ্র করে রং-তুলির আঁচড়ে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে গ্রামীণ আবহকে তুলে ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চটি সাজানো হচ্ছে দু’পাশে কলা গাছ, কিছু মৌমাছিসহ মৌচাক, কোকিল পাখি ও বিভিন্ন ফুল দিয়ে। এ ছাড়া স্টল থাকবে বিভিন্ন ধরনের পিঠাপুলি। অনুষ্ঠানে আগত সবাই বিভিন্ন গ্রামীণ লোকজ পোশাক পরে আসবেন।
এ বিষয়ে চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটিতে সব সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। এ বিভাগের সবাই সংস্কৃতিমনা। প্রথমবারের মতো আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বসন্ত উৎসবের আয়োজন করছি। এতে গ্রামীণ আবহকে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে সবাই গ্রামীণ পোশাক পরিধান করবেন। আমাদের প্রস্তুতি কার্যক্রম আজ সোমবার রাতের মধ্যে শেষ হবে।’
চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ কুমার দাস সাগর বলেন, ‘বিভাগের নবীন শিক্ষার্থী হিসেবে এ রকম আয়োজনে অংশগ্রহণ করা আসলেই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’
এরই মধ্যে রং-তুলি ও ফুলে ফুলে সেজেছে পুরো ক্যাম্পাস। রং-বেরঙের ফুল আর পাখির কলতান মনে করে দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে ফুলের সমীরণ জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া কেটে প্রকৃতি সতেজ হতে শুরু করেছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে