
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে দরিদ্র পরিবারের জন্য সরকারের বরাদ্দ করা ইমপ্রুভড (টুইন পিট) ল্যাট্রিন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লতব্দী ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান খোকন।
চেয়ারম্যান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় লতব্দী ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্য ৫০টি টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ দেয়। কিন্তু বিএনপি নেতা ওসমান হারুন ভূঁইয়া মুন্সিগঞ্জ-১ আসনের এমপির নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ল্যাট্রিনগুলো ছিনিয়ে নেন।
সামসুদ্দিন খান খোকনের দাবি, প্রকৃত উপকারভোগীদের মধ্যে ল্যাট্রিনগুলো বিতরণ না করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি ও পরিষদের সদস্যরা সাধারণ মানুষের কাছে জবাবদিহির মুখে পড়ছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ সময় লতব্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ওসমান হারুন ভূঁইয়া বলেন, আমি ৪৫টি টুইন পিট ল্যাট্রিনের আবেদনপত্রে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষর নিতে গিয়েছিলাম। কিন্তু তিনি স্বাক্ষর দিতে চাননি। পরে আমি এমপি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দারের নির্দেশনার কথা জানাই। পরে চেয়ারম্যান স্বাক্ষর করেন।
ওসমান হারুনের দাবি, একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ও তাঁর ব্যক্তিগত সুনাম নষ্ট করতে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান বলেন, বরাদ্দ করা ল্যাট্রিনগুলো এমপির নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে বিতরণের কথা। তবে সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে আমাকে ইউনিয়ন পরিষদ থেকে কিছু জানানো হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করে বিস্তারিত বলতে পারব।

বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
৪৪ মিনিট আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
১ ঘণ্টা আগে