
মৌলভীবাজারে শাহ ফয়েজুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শহরে হার্ডওয়্যারের ব্যবসা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি অটোচালকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর শহরের ব্যবসায়ীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, ‘দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছিলেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতে পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্তে কাজ চলছে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেলে রাখা হয়েছে।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৬ ঘণ্টা আগে