
মৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের নিমগাছ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাঁদের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশি টিলায় একটি নিমগাছে তাঁদের মরদেহ ঝুলতে দেখেন বাগান পাহাদার স্বপন রাজভর। তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মাসখানেক আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী আইনগতভাবে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। তবে তাঁদের দুজনেরই আগের সংসার ও সন্তান রয়েছে। বিনতার আগে বিবাহবিচ্ছেদ হলেও মঙ্গল প্রথম স্ত্রীসহ বসবাস করছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁদের পরিবারে তীব্র কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁরা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
৪৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে