Ajker Patrika

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রিয় শিক্ষক

মৌলভীবাজার প্রতিনিধি
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রিয় শিক্ষক
ফুলের মালা গলায় নিয়ে মৌলভীবাজারের কদমহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কদমহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়কে অবসরজনিত বিদায়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সম্মান জানালেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। বিদায় অনুষ্ঠানের পর তাঁকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

গতকাল বুধবার (১৫ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণে ২০২২ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মুহূর্তেই ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিময় এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে রানু গোপাল রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে কদমহাটা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে প্রায় ছয় কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে অতিক্রম করে তাঁকে মৌলভীবাজার পৌর শহরের গীর্জাপাড়া এলাকায় তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

রানু গোপাল রায় এই বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন। এর মধ্যে প্রায় ৯ বছর তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঘোড়ার গাড়িতে করে রানু গোপাল রায়কে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
ঘোড়ার গাড়িতে করে রানু গোপাল রায়কে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা জানান, তিনি শুধু একজন শিক্ষক নন, তাঁদের কাছে অভিভাবকের মতো ছিলেন। যেকোনো সমস্যায় তাঁর কাছে গেলে কখনো খালি হাতে ফিরতে হয়নি। তাঁর বিদায়ে তাঁরা গভীর শূন্যতা অনুভব করছেন।

সহকর্মী শিক্ষকেরা বলেন, নীতির প্রশ্নে আপসহীন এবং মানবিক গুণাবলির জন্য তিনি সবার কাছে ছিলেন অনুকরণীয়।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রানু গোপাল রায় বলেন, ‘এই বিদ্যালয় আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমি সব সময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করেছি। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

মিরপুরের ১০ নারীকে যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

নতুন শর্তে এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত