
মৌলভীবাজারে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
অভিযানে পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রসিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তিনটি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বন বিভাগের ধারণা, এক মাস আগে বন্য হাতিকে হত্যা করে ধানখেতে মাটিচাপা দেওয়া হয়। হাতি হত্যার ঘটনা লুকাতে সেই মাটির ওপর ঝুপড়ি ঘর বানিয়ে ধানখেত পাহারা দেওয়া হচ্ছিল।
৪ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী যুবদলের নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় চার মাস পর হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ দুই শুটারকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাশেদ ওরফে লোপন (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০)। আজ শুক্রবার মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ত
৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে শনিবার নিজ জেলা পাবনায় আসছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
১০ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসনেরও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজস্ব বিভাগের আয় বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রশাসক।
১২ মিনিট আগে