মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টায় চৈত্রঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই উপজেলার ছয়কুট গ্রামের রইছ মিয়ার ছেলে মুকিত মিয়া ও বড়চেগ গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে মুহিম খান।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের দুই পক্ষের মাঝে উত্তেজনা চলছিল। দুইটি পক্ষেই আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতা রয়েছেন। আজ সোমবার সকালে বালু উত্তোলনের জেরে চৈত্রঘাট এলাকায় মুকিত মিয়া ও মুহিম খানদের সঙ্গে হারুনুর রশিদ, ওয়াশিদ মিয়া ও আল আমিন মিয়ার পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ওয়াশিদ মিয়া ও আল আমিন মিয়া দা দিয়ে কুপালে প্রতিপক্ষ মুকিত মিয়া ও মুহিম খান গুরুতরভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। তবে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে আহতদের পরিবার এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
২ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৩ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
৩ ঘণ্টা আগে