
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামে ‘জঙ্গি’ আস্তানা সন্দেহে ১২ ঘণ্টা ধরে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াট ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, দুর্গম পাহাড়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও সোয়াট পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযান এখনো চলমান রয়েছে।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের জুগি টিলায় অবস্থিত একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই টিলায় অভিযান চলছে। শনিবার ভোরে কাউন্টার টেররিজম ইউনিটে অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সকালে সোয়াটের ২০-২২ জনের একটি দল অভিযানে যোগ দেয়। ওই বাড়িতে ৮-৯ জন নারী-পুরুষ থাকতে পারেন বলে জানা গেছে।
স্থানীয় থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছে জঙ্গিরা। এর অর্থায়ন করেছেন একজন প্রবাসী।
এদিকে স্থানীয় বাসিন্দা ইয়াকূব আলী জানান, প্রায় এক মাস আগে ওই টিলায় প্রায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। তাঁরা এই এলাকায় অপরিচিত।
পৌনে ৯টায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক ঘটনাস্থল থেকে জানান, অভিযানে চারজন পুরুষ ও চারজন নারীকে আটক করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে