
মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এ সময় সুহেলের ছোট ভাই ইমন উদ্দিনও অচেতন হয়ে পড়েন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।
সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুহেল আহমদের মানিব্যাগ একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সুহেল অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহেল আহমদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, অতিরিক্ত গ্যাসে সুহেল আহমদের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে