Ajker Patrika

অন্যকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
অন্যকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত শরীফ আলী । ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ সোমবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলা পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে ৩ বছর বয়সী মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন শরীফ আলী। ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। সালেক মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির ওপর হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফ আলী নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

দীর্ঘ ১২ বছর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত