Ajker Patrika

২৫ বছরেও হয়নি সংস্কার, চলাচলে চরম ভোগান্তি

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর) 
একসময় এই সড়ক দিয়ে মানুষের যাতায়াত ছিল নিয়মিত। বর্তমানে এটি এতটাই জরাজীর্ণ যে লোকজন বিকল্প পথে চলাচল করে। ছবি: আজকের পত্রিকা
একসময় এই সড়ক দিয়ে মানুষের যাতায়াত ছিল নিয়মিত। বর্তমানে এটি এতটাই জরাজীর্ণ যে লোকজন বিকল্প পথে চলাচল করে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর থেকে ভরাটের সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। প্রায় ২৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দেবীপুর ও ভরাট গ্রামের সাধারণ মানুষ ও চাষিরা।

বৃষ্টির মৌসুমে দুর্ভোগ আরও তীব্র হয়। কাদা ও গর্তে ভরা এই সড়কে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। যাতায়াতে বিকল্প পথ না থাকায় অনেক দূর ঘুরে যেতে হয়। স্থানীয়দের ভাষ্য, সড়কটি চালু হলে দুই গ্রামের মধ্যে সহজ যোগাযোগ স্থাপন হবে এবং কৃষিপণ্য পরিবহনও হবে সাশ্রয়ী ও ঝুঁকিমুক্ত।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই সড়কই ছিল দুই গ্রামের প্রধান চলাচলের পথ। প্রায় ২৫ বছর আগে আংশিক হেয়ারিং বন্ড দেওয়া হলেও পরে কাজ আর এগোয়নি। কোথাও কোথাও ইটের চিহ্নও দেখা যায় না। বামন্দী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘রাস্তাটি এমন অবস্থায় আছে যে মানুষ যানবাহন নিয়ে চলতে চায় না। দুর্ঘটনার আশঙ্কাও থাকে সব সময়।’

স্থানীয় কৃষক মিরাজ আলী বলেন, ‘রাস্তাটি একেবারেই চলার মতো না। ফসল নিয়ে গাড়ি চলাচলের সময় সব সময় ভয়ে থাকি—না জানি কখন গাড়ি উল্টে যায়।’ অটোচালক শিহাব আলীর অভিযোগ, ‘রাস্তাটি এত খারাপ যে অটো, ভ্যান, মাইক্রো কোনো যানই চলতে পারে না। বাধ্য হয়ে অনেকটা ঘুরে যেতে হয়।’

ভ্যানচালক ইউসুফ আলী বলেন, ‘অনেক রাস্তায় কাজ হচ্ছে, কিন্তু এই রাস্তাটার দিকে কেউ তাকায় না। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, তাই কেউ ভাড়াও দিতে চায় না।’ পথচারী ওবায়দুল হক জানান, ‘রাস্তায় এত বড় গর্ত যে হেঁটেও চলা যায় না ঠিকমতো। যানবাহনচালকেরা এ রাস্তায় যেতে চায় না।’

জানতে চাইলে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওহাব আলী বলেন, ‘মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করছে। দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘রাস্তাটির উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
নিহত রোমান। ছবি: সংগৃহীত
নিহত রোমান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রোমান পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির জসিম জমাদারের ছেলে। আহত ব্যক্তিরা হলেন চরকুমিরা গ্রামের আ. রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আ. রাজ্জাকের ছেলে সোহাগ (১৭)। তাঁরা চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য পায়ে হেঁটে রওনা দেন রোমানসহ কয়েকজন। ভাটিয়ালপুর চৌরাস্তাসংলগ্ন শীতল পাটোয়ারী বাড়ির সামনে এলে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক ইমরান (২৬) ও তাঁর সহযোগী মো. ইকরামকে (২৩) আটক করেছে।

পুলিশ জানায়, ইমরান ও ইকরাম দুই ভাই। তাঁরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের আনসার হাওলাদারের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোরছালিন (২২)। তিনি পেশায় একজন টাইলসমিস্ত্রি।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যার দুই দিন আগে মোরছালিন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন।

আজ শুক্রবার মোরছালিনকে নিয়ে পুলিশ যোগেশ চন্দ্রের বাড়ির পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যাবে বলে জানা গেছে।

গত শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের রক্তাক্ত লাশ দেখতে পান। এ ঘটনায় বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সেই মামলার অগ্রগতি হিসেবে এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করল।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১: ৩০
ইরাম দেওয়ান (২৬) ও তাহসিম তপু (২৫)। ছবি: ফেসবুক
ইরাম দেওয়ান (২৬) ও তাহসিম তপু (২৫)। ছবি: ফেসবুক

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন—একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ইরাম দেওয়ান (২৬) ও আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইরাম দেওয়ান (২৫)।

আজ শুক্রবার ভোর সারে ৪টার দিকে ডেমরা কোনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সহপাঠীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাহসিম তপুকে মৃত ঘোষণা করেন। ইরাম দেওয়ান চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে মারা যান।

নিহতদের বন্ধু তাওসিফ জানান, তাঁদের বাসা সানারপাড় এলাকায়। এক বড় ভাইয়ের বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে ১০ থেকে ১২ জন বন্ধু রাতে মাতুয়াইল এলাকায় যান। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে সানারপাড়ের বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় এলে উল্টো দিক থেকে আসা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে ইরাম ও তাহসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হয়। দ্রুত তাঁদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাহসিম তপুকে মৃত ঘোষণা করেন। ইরাম দেওয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, ইরাম আইইউবিতে অনার্স শেষ বর্ষ ও তাহসিম ইউআইইউ-এ অনার্স ৩য় বর্ষে পড়তেন। দুজনের বাড়ি সানারপাড় এলাকায়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান গিয়ে সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ করি। তবে চালক পালিয়ে গেছেন। দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশু সাজিদের বাবা রাকিবুল। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশু সাজিদের বাবা রাকিবুল। ছবি: আজকের পত্রিকা

ছেলের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে শিশু সাজিদের বাবা রাকিবুল ইসলাম বলেছেন, ‘আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারায় ফেলছি। গোটা পৃথিবী থাকলেও আমি আর এটা পাব না।’

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়ির সামনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম। ছেলের মৃত্যুর জন্য গর্ত খনন করা ব্যক্তির অবহেলাকে দায়ী করে তিনি বলেন, ‘যারা হাউজিং করেছে, এটা তাদেরই কাজ। গর্তের মুখে তারা অন্য কিছু দিত, তারা যদি একটা নিশানা দিত, তাহলে এ রকম ঘটনা ঘটত না। তারা কিচ্ছু দেয়নি।’ তিনি বলেন, ‘কীভাবে ঘটনা ঘটেছে, তা সবাই দেখেছে। আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে, আমি তাতেই সন্তুষ্ট। সঠিক যেটা, সেটা আমাকে দেবে।’

গত বুধবার দুপুরে বাড়ির পাশে গভীর নলকূপের জন্য খনন করা ৮ ইঞ্চি ব্যাসার্ধের পরিত্যক্ত এক গর্তে পড়ে যায় শিশু সাজিদ। এর ৩২ ঘণ্টা পর মাটির প্রায় ৫০ ফুট নিচ থেকে গতকাল রাত ৯টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত