
মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামের এক ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গাংনী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিভিন্ন ককটেলসদৃশ বস্তুর তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। এরপর তাঁর অবস্থান শনাক্ত করে কুমিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোররাতে পূর্ব মালসাদাহে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকের ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৪ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৪ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৫ ঘণ্টা আগে