
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটা টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখতে পেয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে ফিরে গিয়েছে।
আজ শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপির অনেক নেতা-কর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চান। নেতা চাঁদাবাজি করতে অর্ডার দেন, বাস্তবায়ন করতে হয় কর্মীদের। তৃণমূলের অনেক কর্মী আছে, তারা এসবের সঙ্গে সম্পৃক্ত না। গত ১৭ বছর যেসব বিএনপির নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হয়েছেন, তাঁরা মার্জিনাইজ। হাইব্রিড বিএনপি এসে মূল বিএনপিদের কর্নার করে দিয়েছে। আপনারা বিএনপি ভাইদের কাছে যাবেন, যাঁরা জিয়ার দর্শনকে বিশ্বাস করেন, খালেদা জিয়াকে ধারণ করেন, তাঁরা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না। তাঁরা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাঁরা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লা, শাপলা কলিতে ভোট দেওয়ার অপেক্ষা করছেন। আপনারা বিশ্বাস রাখেন, তাঁরা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, কিন্তু ভোটটা দেবেন দাঁড়িপাল্লা, শাপলা কলিতে।’
এনসিপি নেতা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে দুটি পক্ষে বিভক্ত হয়েছে। একটি পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে, একটি পক্ষ মা-বোনদের হিজাব, জামাকাপড় খুলে নিতে চাইছে। একটি পক্ষ আবার ভারতের দালালি ও গোলামি করতে প্রস্তুতি নিচ্ছে। আমরা মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি। আমাদের নীরব বিপ্লব ঘটে গিয়েছে। আপনি প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেক মানুষের কাছে যান, তারা বলছে আগামী ১২ তারিখে ভোট দাঁড়িপাল্লা, শাপলা কলিতেই দেব। এ দেশের কৃষক, শ্রমজীবী মানুষেরা ভয়ে রয়েছে। নীরব চাঁদাবাজ, টেন্ডারবাজ, আবার যদি আসে তাহলে ব্যবসায় বিঘ্নিত হবে। চাঁদা দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সে জন্য তারা চাঁদার থেকে পরিত্রাণ চায়। তাই আপনাদের ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। প্রার্থীর কাছে ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে।’
এ সময় পুলিশের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনি যে পোশাক পরিধান করে আছেন, সেটি আপনার যোগ্যতা, মেধায় অর্জন করেছেন। আপনাকে অনুরোধ করব, আপনার বাসায় সন্তান রয়েছে। আপনার মা-বাবা রয়েছে। আপনি যদি বিগত তিনটি নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন, আগামীর বাংলাদেশ, সন্তানের ভবিষ্যৎ চাঁদাবাজদের হাতে তুলে দেবেন নাকি ইনসাফের বাংলাদেশে দেবেন। পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোনো রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে কী পরিণতি হয়, সেটি গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। আপনারা বাংলাদেশের জনগণের চাকরি করতে আসছেন। জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোনো রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকেই ঘুষ দিতে হবে। আমরা পুলিশের বন্ধু, আমাদের বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করে তুলতে আপনাদের অবদান রয়েছে। আমরা চাই, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ব।’
যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের। আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
৫ মিনিট আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
৩৭ মিনিট আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
৪২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় শপিং মলে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানার করা ওই মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সজল আহমেদ রুবেল ও মামলার তদন্ত কর্মকর্তা...
১ ঘণ্টা আগে