স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ভেষজ উদ্ভিদ উদ্যানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বনায়ন প্রকল্পের উদ্যোগে ৪০০ ভেষজ গাছ লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার। এরই মধ্যে ৮৩ প্রজাতির ওষধি গাছ লাগানো হয়েছে।
এ সময় কলেজের অধ্যক্ষ বলেন-বর্তমান সময়ে এ ধরনের ওষধি গাছ বিলুপ্তির পথে। এই বাগানটি কলেজের শিক্ষার্থীদের জন্য করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে দুর্লভ জাতের এসব গাছের নাম, বৈজ্ঞানিক নামসহ পরিচিত হতে এবং পরিবেশ বিষয়ে অনেক কিছু জানতে পারে। এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ ফুয়াদ হোসেন, খেজমত আলী, বিএটিবির রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ আহমেদ তালুকদার, এরিয়া লিফ ম্যানেজার এ এস এম কামাল সহ কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বিএটিবির রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ আহমেদ তালুকদার জানান, তাঁরা এই কলেজে বনায়নের মাধ্যমে ২০ একর জমিতে বৃক্ষ রোপণ এবং প্রায় ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে ফল গাছ লাগিয়েছে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তারা নিয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা নির্মল পরিবেশের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের প্রয়োজনীয়তা ও গাছের গুণাগুণ সম্পর্কে সরাসরি জ্ঞান পাবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত আরও দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
জুয়েল তাঁর মেয়েকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়কের চট্টগ্রাম লেনের ওয়াকওয়ে দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ইটবোঝাই তিন চাকার ট্রলি ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
১৫ মিনিট আগে