
মেহেরপুরের গাংনীর দুটি সীমান্ত দিয়ে ৬০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে আজ শনিবার দুপুরে উপজেলার কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের কাছ দিয়ে ৩০ জনকে ফেরত পাঠানো হয়। এঁদের মধ্যে ছয়জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন। এ ছাড়া উপজেলার কাথুলী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩-এসের কাছ দিয়ে আরও ৩০ জন ফিরে আসেন।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন মো. সবুর আলী (৪০), হনুফা খাতুন (২৭), নাসিমা খাতুন (৩৫), রাখি বেগম (৫০), মো. ইয়াদুন (৩৮), মো. আল আমিন (৩১), জবা আক্তার (২৩), ইয়াসমিন বেগম (২১), শাহাদাত হোসেন (২৭), কোহিনুর আক্তার (৩৩), মো. মনির হোসেন (৩৫), কুলসুম খাতুন (৫৯), নজরুল ইসলাম (৪৮), লক্ষ্মী বেগম (৪২), তাসলিমা খাতুন (৪৫), মারজিদ আলী (৪৫), মারুফা খাতুন (২৯), মুন্নি সুলতানা (২৫), মোহাম্মদ আলাউদ্দিন (২৭), সুমন হোসাইন (৩০), মো. সাইম (১৯), কোহিনুর খাতুন (৩০), মোহাম্মদ নুর ইসলাম (২৪), জরিনা খাতুন (৩৬), রহিম খান (২০), আরিফুল ইসলাম (২৭) ও নুসরত খাতুন (১৯)।
পতাকা বৈঠকে কাজীপুর বিজিবির পক্ষ থেকে গাংনীর কাজীপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং ভারতের পক্ষ থেকে ১১ গান্দিনা বিএসএফ কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্কোসহ বিজিবি ও বিএসএফের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া আরেকটি পতাকা বৈঠকে কাথুলী বিজিবির পক্ষ থেকে কাথুলী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান ও বিএসএফের পক্ষ থেকে তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমারসহ বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাঁরা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তাঁরা ভারতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। তাঁদের সবাইকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
কাজীপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ৩০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাঁদের আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। কাথুলী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান বলেন, হস্তান্তরকৃত ৩০ জনকে আইনি প্রক্রিয়ার শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার তদন্ত (ওসি) আল মামুন জানান, গাংনীর কাজীপুর ও কাথুলী বিজিবির সদস্যরা মোট ৬০ জনকে গাংনী থানায় হস্তান্তর করেছেন। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২৫ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে