Ajker Patrika

হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
মানিকগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের এক মাস পর আজ সোমবার দুপুরে একটি সালিস সভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহেরের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ওসমান মুন্সীর বিরুদ্ধে।

শিশুটির মা গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের এক মাস পর ঘটনাটি মীমাংসার জন্য আয়োজিত একটি সালিস সভা থেকে অভিযুক্ত ওসমান মুন্সীকে গ্রেপ্তার করে পুলিশ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত