
‘আনারসের পাতা থেকে তৈরি শাড়ি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই উদ্ভাবন আগামী দিনে আশার আলো জাগাবে। জামদানি শাড়ি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকায় বেসরকারি সংস্থা ‘আলাপ’ উদ্ভাবিত জামদানি তৈরির কারখানা পরিদর্শনে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আলাপ’ দীর্ঘদিন গবেষণা করে আনারসের পাতা থেকে সুতা তৈরি করে তা দিয়ে সিল্কের কাপড়সহ নানান সামগ্রী তৈরি করছে। আনারস নিয়ে সংস্থাটি গবেষণা করে বিভিন্ন খাদ্যসামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। প্রয়োজনে শিল্পটির প্রসারে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে কারখানা পরিদর্শনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার প্রমুখ।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২১ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৫ মিনিট আগে