
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের ওপর কয়েক যুবক হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার (৮ জুন) রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকালে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজারে মোবাইল সার্ভিসিং দোকানের সামনে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। ওই সময় বলড়া ও পিপুলিয়া এলাকা থেকে একদল যুবক সেখানে উপস্থিত হন। এদের মধ্যে রেজাউল করিম বাবু (২৫), নাজমুল (২৮), অমিত (২২) ও অনিক (২২) নামের কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার সময় সাংবাদিক আবেদকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দেন। হামলা ঠেকাতে গেলে শাকিল মোল্লা (৩৪) নামের এক ব্যক্তি আহত হন।
এদিকে এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সাংবাদিক আবিদ হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্যসচিব মো. শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্যসচিব সুজন মোল্লা, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহিসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
২ ঘণ্টা আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে