
চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. আকবর হোসেন নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ মাছুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আকবর হোসেনের (৫০) বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার গোবিন্দবাড়ী গ্রামে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে ওই শিশু স্থানীয় এক বাড়িতে গান শুনতে গেলে অভিযুক্ত আকবর হোসেন কৌশলে তাকে ডেকে নিয়ে যান। পরে শিশুটিকে দোকানের সামনে ধর্ষণচেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা ঘটনাস্থলে পৌঁছান। মায়ের উপস্থিতি টের পেয়ে আকবর হোসেন পালিয়ে যান।
পরদিন (১৭ ফেব্রুয়ারি ২০১৬) শিশুর বাবা শিবালয় থানায় মামলা করেন। একই বছরের ১৭ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৯(৪)/খ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেন।

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
২ ঘণ্টা আগে