
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাঁকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। প্রথম দিন ডিম ও জুতা নিক্ষেপের পর আজ কড়া নিরাপত্তায় তাঁকে আদালতে আনা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
কোট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড এবং সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাঁকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।
এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সংসদে কুটূক্তি করায় মমতাজের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের নেতা–কর্মীরা।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
১ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
২ ঘণ্টা আগে