
মানিকগঞ্জের হরিরামপুরে ট্যানারির বর্জ্য উচ্ছিষ্ট পশুর চামড়া পুড়িয়ে কয়েলের কাঁচামাল তৈরি করা হচ্ছে। এর ধোঁয়া ও দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। একই সঙ্গে এটি স্বাস্থ্যঝুঁকিতেও ফেলছে তাঁদের। উপজেলার ধূলসুড়া ইউনিয়নের আইলকুণ্ডি গ্রামের ফসলি জমিতে গড়ে উঠেছে কয়েলে ব্যবহৃত কাঁচামাল তৈরির এ উন্মুক্ত কারখানা।
সরেজমিনে ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা ১০ জন শ্রমিক প্রায় দুই মাস ধরে কাজ করছেন কারখানাটিতে। তবে এর মালিকের নাম তাঁরা জানেন না। শ্রমিকেরা জানান, বলড়া ইউনিয়নের কোকরহাটি এলাকার লোকমান হোসেন কারখানাটির যাবতীয় তদারকির দায়িত্বে আছেন। তিনি বলড়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য ছবুরা বেগমের স্বামী।
সাভারের ট্যানারির বর্জ্য পুড়িয়ে কাঁচামাল তৈরি করা হচ্ছে কারখানাটিতে। পলিথিন, ছেঁড়া কাপড়, কাগজ ব্যবহার করা হয় এই চামড়া পোড়ানোর জ্বালানি হিসেবে। উন্মুক্ত জমিতে এসব পশুর চামড়া পোড়ানোর সময় সৃষ্টি হওয়া ধোঁয়া ও দুর্গন্ধে নাকাল এলাকাবাসী।
আইলকুণ্ডি গ্রামের তোতা মিয়া বলেন, দিনে কম চামড়া পোড়ায় তাই গন্ধ কম। তয় সন্ধ্যার পর থেকে বাড়ি-ঘরে থাকা দুষ্কর।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য রুবেল হোসেন বলেন, এসব পচা চামড়া পোড়ানোর দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। আশপাশের বাড়িতেও বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। চামড়া পোড়ানোর সময় নিশ্বাস নিতে খুব কষ্ট হয়। অতিদ্রুত এই কারখানা বন্ধ করা না হলে এলাকায় বসবাস করা কষ্ট হয়ে যাবে।
কারখানাটি তদারকির দায়িত্বে থাকা লোকমান হোসেন বলেন, ‘জমিটি মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে পুনরায় কারাখানার মালিককে বছর চুক্তিতে ভাড়া দিয়েছি। তাঁর পক্ষ থেকে সম্পূর্ণ দেখভালের দায়িত্বে আমি আছি। খুব গন্ধ হয় না। ট্যানারির চামড়া পুড়িয়ে কাঁচামাল তৈরি করে ঢাকায় ১৬ টাকা কেজিতে বিক্রি করা হয়।’ কারখানার মালিকের নাম বলতে রাজি হননি লোকমান হোসেন।
ধুলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খান বলেন, ‘বিষয়টি আমি কয়েক দিন আগে শুনলেও ব্যক্তিগত কাজে ঢাকায় দৌড়াদৌড়ি করায় খোঁজ নিতে পারিনি। আজই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুবা পান্নার কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ট্যানারির বর্জ্য পোড়ানোর মতো ঘটনা ঘটলে তাতে অবশ্যই স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এটি পোড়ানোর কারণে বায়ুদূষণও ঘটছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। অতিদ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
৮ মিনিট আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২ মিনিট আগে
চট্টগ্রামে আত্মহত্যা প্ররোচনার মামলায় গৃহবধূ আয়শা ছিদ্দিকা মুক্তার স্বামী, শাশুড়ি ও ননদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দেখাশোনার কেউ না থাকায় তাঁদের হেফাজতে থাকা আড়াই বছরের এক শিশু ও সাত মাস বয়সী এক নবজাতককেও কারাগারে যেতে হয়েছে।
১৪ মিনিট আগে