
মাগুরায় অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে আয়েশা নূর (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশের বিশেষ টিম। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুর জেলার রামনগর এলাকার পুরোনো টোল প্লাজা-সংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আয়েশা শহরের প্রবীণ বাসিন্দা শাহিদুল বিশ্বাস ও মমতা বেগম দম্পতির মেয়ে। সে মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আজ সকালে শিশুটি মাদ্রাসায় যাওয়ার জন্য শহরের কেশব মোড় এলাকা থেকে একটি ইজিবাইকে ওঠে। পথে দুর্বৃত্তরা তার মুখে চেতনানাশক স্প্রে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা শিশুটির সঙ্গে থাকা স্কুলব্যাগটি শহরের লক্ষ্মীকান্দা ট্রাক টার্মিনাল এলাকায় ফেলে রেখে যায়। পরে ব্যাগে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনা জানার পরপরই মাগুরা জেলা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত অভিযানে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র দুই ঘণ্টার মধ্যে ফরিদপুর রামনগর পুরোনো টোল প্লাজা এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সকালের দিকে অনেক সময় শিক্ষার্থীরা একা একা স্কুলে যাতায়াত করে, সঙ্গে স্বজনেরা থাকেন না। দুষ্কৃতকারীরা এই সুযোগ নিয়ে নানা কৌশলে এ ধরনের অপরাধ সংঘটিত করে থাকে। পুলিশের বিশেষ টিমের দ্রুত পদক্ষেপের কারণে আয়েশা নূরকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—আরাফাত রহমান বাবু (৩২) ও মেহেদী হাসান তুরাগ (৩২)।
১৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে একটি অতি বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাগানের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়...
৩৯ মিনিট আগে
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ, ইতিহাস, রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি করা প্রয়োজন। রচনা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, মনন ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাস...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রমিকের কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে