
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তাঁরা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এসব কর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি টের পেয়ে তাঁদের ধাওয়া করেন। পরে তাঁরা পালানোর চেষ্টা করলে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ১২ জনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২১ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
৪১ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।
১ ঘণ্টা আগে