
মাদারীপুরের বিভিন্ন উপজেলার ইউনিয়নগুলোতে পর্যাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা পদায়ন না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। এতে করে চরমভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে জেলার কৃষকদের।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর জেলায় ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা আছে। সে অনুয়ায়ী এখানে ১৮১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা। কিন্তু উপসহকারী কর্মকর্তা আছে মাত্র ১০৮ জন। দীর্ঘদিন ধরে জেলায় ৭৩ জন কর্মকর্তা নেই। প্রতিটি ইউনিয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার নিয়ম আছে। জনবলসংকটের কারণে কৃষকেরা ঠিকমতো পরামর্শ বা দিকনির্দেশনা পাচ্ছে না বলে একাধিক কৃষক সূত্রে জানা গেছে।
জানতে চাইলে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের কৃষক মো. জয়নাল বলেন, ‘আমরা যদি সব সময় কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনায় কাজ করতে পারতাম, তা হলে আমাদের অনেক উপকার হতো। আমরা আরও বেশি ফসল ফলাতে পারতাম। কিন্তু আমরা সব সময় তাঁদের পাই না।’
কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের কৃষক আয়ুইব আলী বলেন, ‘দু-তিন মাস পরপর আমাদের এখানে কৃষি অফিস থেকে কর্মকর্তা আসেন। তখন তিনি আমাদের নানা পরামর্শ দেন। কিন্তু তাতে আমাদের তেমন একটা কাজে লাগে না। কারণ, বেশি ভাগ সময়ই আমরা একাই আমাদের অভিজ্ঞতা অনুযায়ী কাজ করে থাকি।’
রাজৈর উপজেলার আমগ্রামের কৃষক কালাম মৃধা বলেন, ‘নিজেদের অভিজ্ঞতা ও উদ্যোগে বাজার থেকে সার, কীটনাশক কিনে জমিতে দিতে হয়। কিন্তু আমাদের যদি একজন কৃষি কর্মকর্তা সব সময় পরামর্শ দিতেন। তাহলে আমরা সবকিছু ঠিকমতো করতে পারতাম। আর এতে করে ফসলও বেশি হতো। আমাদেরও অনেক উপকার হতো।’
এ বিষয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন বলেন, ‘ইতিমধ্যেই জনবল চাহিদার ব্যাপারে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানানো হয়েছে। আশা করছি, খুব দ্রুত মাদারীপুর জেলায় ইউনিয়নভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তার সংকট কমে যাবে। আর এতে করে কৃষকেরা উপকৃত হবে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ার বিন মতিনের সরকারি অনুদানের টাকা দিয়ে তাঁর বাবা মোহাম্মদ আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, নিজের সামর্থ্যে ও প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি বিয়ে করেছেন।
২০ মিনিট আগে
বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা-পুলিশ।
২৯ মিনিট আগে
বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে রাজধানী ঢাকার কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া, জলাশয় ও খাল-বিল ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী দিন দিন...
৩৮ মিনিট আগে
মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব পালনকালীন সিদ্ধান্ত, নথি, দাপ্তরিক কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছু তথ্য পেতে বিলম্ব হওয়ার কারণে...
৪০ মিনিট আগে