
মাদারীপুরের কালকিনিতে কাজ করতে গিয়ে জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কৃষক মোশারফ হোসেন কাজী (৬৫)। আজ বুধবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষক মোশারফ হোসেন কাজী একই গ্রামের কাশেম কাজীর ছেলে। তিনি জমিতে কোদাল দিয়ে মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজের জমিতে কাজ করতে যান কৃষক মোশারফ হোসেন কাজী। তিনি কোদাল দিয়ে জমির মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির ছেলে সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গেলে কোদালের আঘাতে ওই বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছেন। বিষয়টি থানায় জানানো হয়েছে।’
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, জমিতে কাজ করতে গেলে ককটেল বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কে বা কারা জমিতে ককটেল রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৬ ঘণ্টা আগে