
লালমনিরহাটের বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যাত্রার দাবিতে চলমান অনির্দিষ্টকালের সড়ক ও রেলপথ অবরোধ টানা দুদিন পর বৈঠকের মাধ্যমে স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাত ১০টায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আপাতত অবরোধ স্থগিত ঘোষণা করে সড়ক ও রেলপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল রোববার থেকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে আন্দোলনকারী নেতাদের নিয়ে হাতীবান্ধা ডাকবাংলোতে বৈঠকে বসে জেলা প্রশাসন ও রেলওয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত রায়, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিঞা। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ঢাকা টু বুড়িমারী আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক সাহিদুজ্জামান কোয়েল, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি সহিদুজ্জামান নিরু, সাংবাদিক নিশাদ ফারুক, শিক্ষক প্রতিনিধি নাজমুল কায়েস হিরু।
বৈঠক শেষে চলমান অনির্দিষ্টকালের অবরোধসহ সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ও রেলপথ থেকে সরে যান আন্দোলনকারীরা। বৈঠকে সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনের সমন্বয়ক বলেন, প্রশাসনের আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশ্বাস বাস্তবায়িত না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে চলমান আন্দোলন যৌক্তিক। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা করে সেই সভার রেজল্যুশন রেলপথ উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রার ব্যবস্থা করা হবে। যদি কোনো কারণে সম্ভব না হয়, তবে যত দ্রুত সম্ভব অন্তত শাটল ট্রেনের ব্যবস্থা করা হবে। এ সিদ্ধান্তে সবাই একমত হয়েছি, দ্রুতই এ সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।’

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
ওই কলেজশিক্ষিকা সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে পার্শ্ববর্তী ফরাজি হাসপাতালে ভর্তি করান।
৮ মিনিট আগে
শেরপুরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে আটক করেছে পুলিশ।
১১ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী শহীদ আবদুর রশীদ মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সাদিয়া বিনতে সোবহান শৈলী। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সোবহানের মেয়ে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে
১৪ মিনিট আগে