
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘বৈষম্যমূলক ফি বাতিল চাওয়া আমাদের অধিকার, কোনো অযৌক্তিক আবদার নয়’, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’ ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘এবারও কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অথচ সরকারি-বেসরকারি কোনো পরীক্ষায় ২০০ টাকার বেশি ফি এখন আর নেই। যেখানে অন্যান্য দেশে যারা পড়াশোনা শেষ করেছে, তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, আর আমরা বেকারত্বের যে অভিশাপের মধ্যে আছি, সেটা দূরীকরণে কোনো ন্যায্য সিদ্ধান্ত না নিয়ে উল্টো আমাদের এ রকম অন্যায্য সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করানো হয়। বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ফির সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্ধারণ করতে হবে।’ এ সময় ফি কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, ‘বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে ৭০০ বা তার বেশি ফি ছিল, তা কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। আমরা দেখেছি যে, ফ্যাসিবাদের করা নিয়ম এখনো পরিবর্তন হয়নি। সেই ফি এখনো ৪ হাজার ২০ টাকা রাখা হয়েছে। আমরা বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, এই অন্যায্য ফি কমিয়ে আমাদের বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।’
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, ‘নতুন বাংলাদেশে বৈষম্য এখনো দূর হয়নি। ঢাকার বাইরে অবস্থান করায় বার কাউন্সিলের প্রিলিমিনারি ও ভাইভা পরীক্ষায় অংশ নিতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ হয়। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সব চাকরির পরীক্ষার আবেদন ফি কমানো হলেও বার কাউন্সিল পরীক্ষার এনরোলমেন্ট ফি কমানো হয়নি। আমরা পরীক্ষার অযৌক্তিক ফি কমিয়ে আনার দাবি জানাচ্ছি।’
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, ‘বার কাউন্সিল অভিভাবকের দায়িত্ব পালন না করে আমাদের শোষণ করতে চাইছে। বার কাউন্সিলকে সব শিক্ষানবিশের অভিভাবক হিসেবে দ্রুত এই অযৌক্তিক ফি সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে।’

নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় সরবরাহ করা খাবার খেয়ে শতাধিক শিক্ষক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানের খাবার খেয়ে রাত থেকে অসুস্থ হয়ে পড়েন শিক্ষকেরা।
৩ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ (সিএসএ প্রিভেনশন) নেটওয়ার্ক। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ২৬টি এনজিও ...
৭ মিনিট আগে
মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দিতে একই ঘর থেকে উদ্ধার হওয়া একরাম হোসেন, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার ও শিশুকন্যা আলিজা নূরের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হয়েছে। স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগে নিহত একরামকে আসামি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের অপেক্ষায় ছিলেন স্বজনেরা।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৪৩টি। আবেদন যাচাই-বাছাই শুরু করেছে নিয়োগ কমিটি। কিন্তু আবেদনের পরই ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে আবেদন করা শামসুর রশিদের বিরুদ্ধে অভিযোগ...
৩৪ মিনিট আগে