
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা, এত দিন পর্যন্ত যে মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তাঁর লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনি লেখা, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। সুতরাং জামায়াতে ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি। এত দিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।’
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালিতে আমির হামজা এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘আজকের এই বিজয়ের র্যালি এই কারণে যে আমরা ১৯৭১ সালে এই দেশের স্বাধীনতার পক্ষে ছিলাম। ভারতের যে আগ্রাসন, এর বিরুদ্ধে ছিলাম, এ কারণে আমাদের এরা বিরোধী বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাঁবেদারমুক্ত করব। আজকের এই র্যালির এটাই উদ্দেশ্য। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে, ইনশা আল্লাহ।’
জামায়াতের প্রার্থী আরও বলেন, ‘আমার মনে হয়, দল-মত, জাতি-বর্ণ-ধর্মনির্বিশেষে এ দেশে যারাই জন্ম নেবে, তারাই যেহেতু সম্মানিত নাগরিক; সুতরাং সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক না। পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল-মত না থাকাই ভালো, সবাই আমরা এক।’
এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে আমির হামজার এমন মন্তব্যের বিষয়ে কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক বক্তব্য আমরা আমলে নিই না, আর এগুলো নিয়ে আমাদের সমালোচনা করারও প্রয়োজন পড়ে না। মুক্তিযুদ্ধের ইতিহাস চিরসত্য, সেটা সবাই জানে। উনি নির্বাচনে জেতার জন্য অনেক কিছু বলেন, আবার ক্ষমাও চান।’

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদ কোম্পানি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
জাতীয় পার্টির (জাপা) শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি। এবারও দলটির শক্ত প্রার্থী আছেন এখানে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের অবস্থানও বেশ শক্তিশালী। তাঁরা একচুল ছাড় দিতেও নারাজ। সমীকরণ আরও জটিল করেছেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী।
২৪ মিনিট আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর সন্দেহ, জামায়াত-শিবিরের লোক তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
৪০ মিনিট আগে