
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, বিদ্যুৎ আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতরে এই ঘটনা ঘটে।
বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। আজ ভোরে তিনি কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিলের মামলায় ১৪ বছর পর মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
২৪ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
২৭ মিনিট আগে