
হাতে মেহেদির রং এখনো শুকায়নি। নববধূকে নিয়ে আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু মুহূর্তের এক অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল শোকে। বাসর রাতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর আহমেদ আনাস বাপ্পি (২২)। বিধবা হলেন নববধূ সাইরা খাতুন (১৮)। নববধূকে বাড়িতে আনার কয়েক ঘণ্টার ব্যবধানে বিয়ের বাড়ির আনন্দ পরিণত হলো কান্না আর আহাজারিতে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নতুন বর আহমেদ আনাস বাপ্পি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাস ও সাইরা খাতুনের বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরা খাতুনকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। আজ শুক্রবার দুপুরে বৌভাত আয়োজনের কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের স্থান প্রস্তুত ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল গভীর রাত পর্যন্ত।
আনাস নিজেই উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, রাতে স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুতায়িত হয়ে আনাসের মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে আনাসের বিয়ে পড়ানো হয়েছিল আলীনগর এলাকায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নববধূকে বাড়িতে আনা হয়। শুক্রবার তাঁদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল!
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য, ফতোয়াবাজি এবং হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। আজ শুক্রবার পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়...
৪৩ মিনিট আগে
দ্রুত শ্রম আইন ২০২৬ পূর্ণ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন ও গণতান্ত্রিক শ্রমবিধি প্রণয়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজ ও পাশের ঝুটের গুদামে (গোডাউন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানার ভেতরের প্রায় ৬ শতক জমি দোকানভিটি হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পূর্ব চরবাটা ইউনিয়ন সভাপতি আবুল বাশার মঞ্জুর বিরুদ্ধে...
১ ঘণ্টা আগে