
আওয়ামী লীগের কাউকে দেখলে রাস্তায় পিটিয়ে মারতে বলেছেন কুষ্টিয়ার মিরপুরের এক যুবদল নেতা। গত বুধবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপির অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
সেই বক্তব্যের একটি ভিডিও নিজেই ফেসবুকে শেয়ার করেছেন সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। তাঁর এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে। রফিক জেলার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগনে।
ভিডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, ‘যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই ... বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা।’
যুবদল নেতা রফিকুল আরও বলেন, ‘বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
তাঁর সেই বক্তব্যের বিষয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতা-কর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়। এটা প্রতিশোধপরায়ণ বক্তব্য কি না, জানতে চাইলে তিনি আবারও বলেন না, ‘এইটুকু না বললে হয় না।’
এমন বক্তব্য বিএনপি সমর্থন করে কি না, জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।’

ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
২৮ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রামেশ্বরপাড়ার মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। ঘটনার সময় তাঁরা পুকুরপাড়ে একটি টংদোকানে বসে ছিলেন।
৩০ মিনিট আগে
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর...
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন...
১ ঘণ্টা আগে