কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন। আজ বুধবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের মধ্য দিয়েই জেলায় সাংস্কৃতিক চর্চায় এক নতুন মাত্রা যোগ হয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, রংপুরের নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেন।
জানা যায়, কুষ্টিয়ার মজমপুর এলাকায় এক একর জায়গার ওপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এ শিল্পকলা একাডেমিটি নির্মাণ করেছেন। চারতলা বিশিষ্ট একাডেমিতে রয়েছে অত্যাধুনিক কমপ্লেক্স। রয়েছে তিনটি অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম, ৫০ আসনের একটি কনফারেন্স রুম ও মুক্ত মঞ্চ। ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একাডেমিতে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, ঢাকার পরেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অবস্থান। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন।
ভবন নির্মাণের সময় তত্ত্বাবধান করেছেন-কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। রাষ্ট্রীয় কাজে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। ফলে তিনি মোবাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কুষ্টিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কুষ্টিয়াবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হল। কুষ্টিয়াবাসীকে আওয়ামী লীগের পতাকাতলে এসে উন্নয়নের রাজনীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে শিল্পকলা ভবনের উদ্বোধনের ঘোষণার পর তাঁর পক্ষে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে অস্থায়ী ফলক উন্মোচন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
২৩ মিনিট আগে
সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রশ্নপত্রে ভুল ছিল। অভিযোগ রয়েছে, অন্য একটি প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রশ্নপত্র অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া পাঠপরিকল্পনার বাইরের প্রশ্নও করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচ
৩৬ মিনিট আগে
২০২২ সালের ২ জুলাই শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ ও এই ঘটনার বিষয়ে কাউকে না জানাতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তিন দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে পরীক্ষা করে শারীরিক আঘাতের আলামত দেখতে পান।
৩৯ মিনিট আগে