Ajker Patrika

দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি
দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মো. নুরন্নবী সরকার। ছবি: সংগৃহীত

দলের নীতিগত অবস্থান থেকে বিচ্যুতি ও নেতৃত্বের একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরন্নবী এ ঘোষণা দেন। এ সময় দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান নুরন্নবী সরকার।

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার দা‌বি ক‌রেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।’ দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতা-কর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দলীয় নেতার পদত‌্যা‌গের ঘোষণার বিষ‌য়ে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া ব‌লেন, ‘নুরন্নবী সরকার আনুষ্ঠা‌নিকভা‌বে পদত‌্যাগপত্র জমা দেন‌নি। শুনে‌ছি তি‌নি পদত‌্যা‌গের ঘোষণা দি‌য়ে‌ছেন। তি‌নি এম‌নি‌তেই দীর্ঘ সময় ধ‌রে সাংগঠ‌নিকভা‌বে নি‌ষ্ক্রিয় ছি‌লেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তুলে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন এটা তার মনগড়া অভি‌যোগ। এগু‌লোর সত‌্যতা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত