বাবা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) আর মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সম্প্রতি বাবা–মেয়ে একে অপরকে স্যালুট দেওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের উপ–পরিদর্শক আব্দুস সালাম বর্তমানে রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত। তাঁর প্রথম সন্তান ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীন। গতকাল রোববার আব্দুস সালাম তাঁকে সন্তানের স্যালুট জানানোর ছবিটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিতে বাবা–মেয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছবিটি হাজারো ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, গর্বিত বাবার গর্বিত মেয়ে।
আজ সোমবার আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আজকের পত্রিকা বলেন, তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে। তাঁর তিন মেয়ের মধ্যে শাহনাজ সবার বড়। ফুলবাড়ী পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেন শাহনাজ। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। এরপর সম্প্রতি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে যোগ দিয়েছেন। মেয়েকে নিয়ে গর্বিত আব্দুল সালাম। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে