
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করার অভিযোগে নাইমুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত নাইমুল ইসলাম পেশায় মাংস বিক্রেতা। তিনি উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নাইমুল ইসলাম মাংস বিক্রির উদ্দেশ্যে সোনাহাট এলাকায় একটি গরু জবাই করেন। এ জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছে এবং ওই মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে অভিযুক্ত নাইমুল ইসলামকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান বলেন, ‘মাংস বিক্রির উদ্দেশ্যে গরু জবাই করার জন্য প্রাণিসম্পদ দপ্তর থেকে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, স্থানীয়দের অভিযোগ ছিল, জবাইয়ের আগেই গরুটি মারা গিয়েছিল। তবে গরুটি অসুস্থ ছিল—এটি নিশ্চিত হওয়া গেছে; কিন্তু জবাইয়ের আগে গরুটি মারা গিয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন...
৩৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৮ মিনিট আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে