
দেশে মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কিশোরগঞ্জের হাওরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রোববার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, হাওরের মিঠাপানির মৎস্য সম্পদকে যুগোপযোগী করে অর্থনৈতিক সম্পদে পরিণত করাসহ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নেও কাজ করা হবে। একই সঙ্গে হাওরে মাছের উৎপাদ বৃদ্ধি ও মৎস্য সম্পদকে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, হাওরে রুপালী সম্পদের খনি হিসেবে পরিচিত মৎস্যসম্পদ উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণসহ পরিবহন ব্যবস্থা উন্নতকরণ ও মৎস্য থেকে মৎস্যজাতীয় পণ্য তৈরির নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এর আগে মিঠামইন হাওরে দেশি মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুর গ্রামে অবস্থিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি ঘুরে দেখেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম প্রমুখ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএনওর ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করা হচ্ছে। এসব ফেক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী, বিভ্রান্তিকর, মিথ্যা, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব আইডির সঙ্গে ইউএনও কিংবা উপজেলা...
৩ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩১ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ সাত বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে