
কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৭২টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘর। সেই সঙ্গে আগামী ৯ আগস্ট এই প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ছয়টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।ইতিপূর্বে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, পাকুন্দিয়া, ভৈরব, অষ্টগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইটনা ও তাড়াইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে করিমগঞ্জ উপজেলায় ১২টি, হোসেনপুর উপজেলায় ২২টি, মিঠামইন উপজেলায় ১২টি, নিকলী উপজেলায় ২০টি, বাজিতপুর উপজেলায় ৩২টি, কুলিয়ারচর উপজেলায় ৩৬টি, তাড়াইল উপজেলায় ৪৬টি, ইটনা উপজেলায় ৯২টি ঘর উপকারভোগীদের নিকট ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। আগামী ৯ আগস্ট আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, মিঠামইন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
জেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে মোট ২ হাজার ২১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করতে জেলায় উদ্ধারকৃত খাসজমির পরিমাণ ৬৬ দশমিক ৯৮ একর। এসব জমির স্থানীয় বাজারমূল্য প্রায় ৯৫ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে জেলায় ক্রয়কৃত জমির পরিমাণ ১১২ দশমিক ৮২ শতক। এ জমির স্থানীয় বাজারমূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।’ তিনি আরও বলেন, ‘উপজেলা ও ইউনিয়ন কমিটি কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার যাচাই বাছাইয়ের দিন নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে মাইকিং করে ভূমিহীনদের জড়ো করা হয়। উপস্থিত ভূমিহীনদের সঙ্গে সরাসরি কথা বলে, যাচাই করে, প্রাথমিক বাছাই করা হয়। আমরা নির্মাণস্থলে গিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ প্রকল্পের কাজ তদারকি করেছি। উপজেলা মনিটরিং টিমও নিয়মিত মনিটরিং করেছে। টেকসই ও উন্নতমানের মালামাল ব্যবহার করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।’
জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান,৬টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। কোনো কারণে নতুন করে কেউ ভূমিহীন এবং গৃহহীন হলে ওই সব পরিবারকে একই ধরনের প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইসমাইল নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
৩৮ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে বালু উত্তোলনে জড়িত ৩৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আলটিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে