
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার ১৬৭ টাকা। তাঁর স্থাবর-অস্থাবর মিলে ২ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকার সম্পদ রয়েছে। তাঁর স্বামী সাদেকউল কাবিরের স্থাবর-অস্থাবর সম্পদ আছে ৪ কোটি ৪৪ লাখ ৫৫ হাজার ৮৫৭ টাকার। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর জানিয়ে কাজী রেহা কবির তাঁর পেশা হলফনামায় ব্যবসা উল্লেখ করেছেন। তাঁর নামে কোনো মামলা নেই বলেও জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন কাজী রেহা কবির। হলফনামায় কাজী রেহা কবির উল্লেখ করেছেন, তিনি দ্বৈত নাগরিক নন। বয়স ৪৮ বছরের বেশি এই প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা রাজধানীর গুলশানে।
সম্পদ বিবরণী অনুযায়ী, তাঁর কাছে নগদ ২ লাখ টাকা ও ট্রাস্ট ব্যাংকে ২৫ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা রয়েছে। তাঁর স্বামী সাদেকউল কাবিরের নগদ ৪৫ লাখ ২ হাজার ৯১৭ ও আইএফআইসি ব্যাংকে ৮ লাখ ৫২ হাজার ৯৪০ টাকা রয়েছে। কাজী রেহা কবিরের একটি হার্ড জিপ রয়েছে, যার অধিগ্রহণকালীন মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা দেখানো হয়েছে। তাঁর স্বামীর একটি জিপ গাড়ির অধিগ্রহণকালীন মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
হলফনামায় কাজী রেহা কবিরের ৫০ ভরি সোনা দেখানো হয়েছে, যার অধিগ্রহণকালীন মূল্য ৮ লাখ টাকা। স্বামী কাবিরের দেখানো হয়েছে ৪০ ভরি সোনা, যার অধিগ্রহণকালীন মূল্য ৫ লাখ ৫৯ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। কাজী রেহা কবিরের ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র বাবদ হলফনামায় প্রযোজ্য নয় উল্লেখ করা হয়েছে। তবে স্বামী সাদেকউল কাবিরের ইলেকট্রনিক পণ্য ৫ লাখ ও আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৩ লাখ টাকা। এই দম্পতির কোনো আগ্নেয়াস্ত্র নেই।
রাজধানীর গুলশানে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে কাজী রেহা কবিরের, যার অধিগ্রহণকালীন মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা। স্বামী সাদেকউল কাবিরের নামে রাজধানীর উত্তরায় ৩ কাঠা অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১১ লাখ ৫৩ হাজার ১৫২ টাকা। রাজধানীর উত্তরায় একটি ভবন রয়েছে, যার অধিগ্রহণকালীন মূল্য ৮ লাখ ২৬ হাজার টাকা দেখানো হয়েছে।
আয়কর রিটার্ন অনুযায়ী, কাজী রেহা কবিরের সম্পদের পরিমাণ ৪৫ লাখ ৬০ হাজার ৩২৭ টাকা। আয়ের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ১৬৭ টাকা। তিনি আয়কর দেন ৯ হাজার ৪১৭ টাকা। অন্যদিকে তাঁর স্বামী সাদেকউল কাবিরের সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১৩৩ টাকা। আয়ের পরিমাণ হলো ১০ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা। তিনি আয়কর দেন ৬৮ হাজার ৬৪০ টাকা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জ-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩ জানুয়ারি এই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে