কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা প্রেমিক হুমায়ুন মিয়াকে (২৯) আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ওই নারীর বাড়ি কুলিয়ারচর উপজেলায়। অন্যদিকে আটক হুমায়ুন মিয়া কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, গত শনিবার (২৫ মার্চ) স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও হুমায়ুন নিকলী ‘হাওর প্যারাডাইজ’ আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন। দুজনেরই স্ত্রী ও স্বামী রয়েছে। আজ বুধবার আদালতে গিয়ে তাঁদের বিয়ে করার কথা ছিল। বেলা ১১টার দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় হোটেল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হুমায়ুন। সেখান থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে আটক করে।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সজীব ঘোষ বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ‘সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তরুণীর গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ দাগ ওড়না দিয়ে প্যাঁচানোর জন্য হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৯ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৭ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২২ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৫ মিনিট আগে