
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত সজলকে ২০ হাজার টাকা জরিমানা ও এলাকাবাসীর কাছে ক্ষমা চাইতে বলা হয়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাঁকে আটক করে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ওই কিশোরীকে একটি জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে সজল মিয়ার বিরুদ্ধে। এ সময় কিশোরীর এক স্বজন ঘটনাটি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সজলকে আটক করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় আধা ঘণ্টা পর সজলের মেয়ের জামাই ঘটনাস্থলে এসে তাঁকে নিয়ে যান। পরে এলাকার মুরব্বি ও বাসিন্দাদের উদ্যোগে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে সজলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। তবে জরিমানার টাকা এখনো পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জাফরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুনায়েদ তুর্য জানান, তিনি সালিসে উপস্থিত ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীকে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে বলেছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, তাঁকে কেউ বিষয়টি জানায়নি। ফেসবুকে ভিডিও দেখে তিনি ঘটনাটি জানতে পারেন। বর্তমান ইউপি সদস্য ও এলাকার কয়েকজন ব্যক্তি নিজেদের উদ্যোগে সালিস করেছেন বলে তিনি জানতে পেরেছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, অভিযুক্ত সজলকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে