
ছয় দিন নিখোঁজের পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নগরীর লবণচরা দারোগার লেন থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদরুল খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী। পাশাপাশি নগরীর শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন তিনি।
লবণচরা থানার তদন্ত কর্মকর্তা পলাশ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে বদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
তিনি বলেন, ‘তবে গত ছয় দিন তিনি কোথায়–কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে। আমরা তার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’
স্থানীয়রা জানান, আজ ভোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে লবণচরা থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫-৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমিত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বদরুল হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে ভালো আছে। তবে সে কয়েক দিন ভিন্ন পরিবেশে ছিল, তার কারণে সে কিছুটা ট্রমার মধ্যে চলে গেছে। তার ট্রমা কাটানোর জন্য সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে ৫ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন সমন্বয়ক বদরুল হাসান খুলনা নগরীর সোনাডাঙ্গার বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী প্যাকেট করেন। রাতে বাড়ি না ফেরায় পরদিন তাঁর স্ত্রী (৬ সেপ্টেম্বর) সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি ডায়েরি করেন।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪০টি ইয়াবা বড়িসহ দশম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় আবু হুরায়রা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবাবের হাট লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু হুরায়রা মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নবাবের হাট এলাকার মো. যিয়ারত সিকদারের একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯টায় উপজেলার আধাইপুর-বৈকণ্ঠপুর সড়কে জিয়া শিমুলিয়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরে চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজড়াখাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে খালে লাশটি পাওয়া যায়।
২ ঘণ্টা আগে