গরুর নাম ডন। এবার ঈদে সেই সাদা-কালো রঙের ডনের মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। একই সঙ্গে এলাকায় গরুর মালিককে সবাই চেনে ডন মোস্তফা নামে। তাঁর আসল নাম মোস্তফা শেখ। তিনি উপজেলার ধাদুয়া গ্রামের ফেরদৌস শেখের ছেলে।
জানা যায়, মোস্তফা শেখ মাছের ব্যবসা করেন। এর পাশাপাশি গরুর খামার করাও তাঁর অনেক দিনের শখ। তাঁর খামারে রয়েছে ছোট-বড় বেশ কিছু হাইব্রিড জাতের গরু। ডন নামের গরুটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের। বয়স চার বছর। গরুর উচ্চতা ৬ ফিট, দৈর্ঘ্য সাড়ে ৮ মিটার। ডনের আনুমানিক ওজন প্রায় ৪০ মন হবে বলে দাবি করেন মালিক মোস্তফা শেখ।
মোস্তফা শেখ বলেন, ‘আমার খামারে অনেক গরু ছিল। কিন্তু করোনার কারণে গত দুই বছরে গরু ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তবে এবার ডন ২০ লাখ টাকায় বিক্রি করব বলে চিন্তাভাবনা করেছি।’
মোস্তফা শেখ আরও বলেন, ‘আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার গরুটি পছন্দ করেন। তাহলে আমার মমতাময়ী মা আমাকে যে মূল্য দেবেন সেই মূল্যেই আমি তাঁর হাতে ডনকে তুলে দেব।
সরেজমিন গিয়ে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নের ২৫১টি খামারে কোরবানি উপযোগী ষাঁড় রয়েছে ৮৯৫টি ও ছাগল ১৯৭ টি। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই কোরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। বিভিন্ন মহলের ধারণা, এলাকার পশু দিয়েই বটিয়াঘাটাবাসী কোরবানি করতে পারবেন। তাতে কোনো সংকট সৃষ্টি হবে না। উপরন্তু কিছু পশু উদ্বৃত্ত থাকতে পারে। এ ছাড়া এবার অন্য এলাকা থেকে কোনো কোরবানির পশু আমদানি করা হচ্ছে না। তবে এখনো উপজেলায় কোনো পশুর হাট বসেনি। কোরবানি করার আগ্রহীরা খামারে ও বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে পশু কেনার চেষ্টা করছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে