মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জ বাজারের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার ঈদের দিনদুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মুজিবনগর সোনাপুর গ্রামের মাঠপাড়ার মিনারুল ইসলামের ছেলে শামিম হোসেন (২২), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৩) এবং মেহেরপুরের গাংনী গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিন হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর মাঠপাড়ার শামিম ও শাকিল মোটরসাইকেল নিয়ে মানিকনগর থেকে মুজিবনগর সড়কে উঠছিল। এ সময় মুজিবনগর ঘুরতে যাচ্ছিল মুস্তাকিন। তখন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক শামিম ও মুস্তাকিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত শাকিলের মৃত্যু হয়।
পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান তাঁদের মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুই মোটরসাইকেলে মোট ৫ জন আরোহী ছিলেন। দ্রুত গতির কারণেই এ দুঘর্টনা ঘটেছে। আহত হয়েছে আরও দুজন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে