Ajker Patrika

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা
প্রতীকী ছবি

খুলনা নগরীতে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা চালিয়েছেন মফিজুর রহমান গাজী (৩৬) নামের এক যুবক। আজ শুক্রবার দুপুরে হরিণটানা থানা এলাকার একটি বাড়িতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শিশুটি মফিজুরের ছেলের সঙ্গে খেলা করছিল। ছেলেকে ফোন ধরিয়ে দিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন মফিজ। ঘটনার পর বাড়িতে গেলে শরীরে নখের আঁচড়ের দাগ দেখতে পান শিশুটির মা। পরে শিশুটি ঘটনার বিস্তারিত বলে। এরপর শিশুটিকে খুলনা মেডিকেলে নেওয়া হয়। ঘটনার পরপরই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মামলা দায়ের পর থেকে আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত