
কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আরমান আলী (৫৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে সজীব আহম্মেদ (২৫)। আরমান গরু ব্যবসায়ী এবং সজীব বেসরকারি সংস্থা দিশার কর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা এলাকায় একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চারজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরমান এবং রাত সাড়ে ১২টার দিকে সজীবের মৃত্যু হয়।
আজ শনিবার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে