খুলনা নগরীতে মতি (৫০) নামে এক বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পাশের একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মতি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় গড়াই পরিবহনের টিকিট কালেক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতি প্রায় ১৬ বছর ধরে শেখপাড়ার খলিল চেম্বারের পাশের একটি ভবনের চতুর্থ তলার টিনশেড কক্ষে ভাড়া থাকতেন। তিনি একাই বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, গত বৃহস্পতিবার তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি তীব্র দুর্গন্ধ টের পান। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে মতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানোর পর রোববার ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে খালে গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন স্বামী। এ দৃশ্য দেখে তাঁকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন স্ত্রীও। এক পর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যান। আধা ঘণ্টা পর তাঁদের উদ্ধার করে হাসপাতা
১২ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে কবরস্থান, মাদ্রাসার রাস্তাসহ তলিয়ে যায় প্রায় দুই শতাধিক পরিবারের বসতবাড়ি। এতে প্রতিবছর ব্যাপক ভোগান্তিতে থাকেন মুসল্লি, শিক্ষার্থীসহ পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা। বর্ষার দিনগুলোতে পানিবন্দী থাকায় কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটান
১৯ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবিও জানান। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি-সংক্
২৩ মিনিট আগে