
বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে হালিম সরদার (৪৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খাদ্যগুদামসংলগ্ন খালের চরে তাঁর মরদেহ পাওয়া যায়।
জেলে হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে।
জানা গেছে, আজ সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে হালিম সরদার নদীর চরে চরগড়া দিয়ে মাছ ধরতে যান। ৯টার দিকে চরগড়া পাতানোর স্থান থেকে প্রায় দুই কিলোটির দূরে একটি খালের মধ্যে তাঁর মরদেহ পাওয়া যায়। দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানি না।’
থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে